অংকুর
- Bhrun Foundation
- Dec 25, 2024
- 1 min read
মেঘের অপলাপের জমায়েত কাটিয়ে সূর্যের ঝলক দেখা যায়, আকাশ আরো একটু ঔজ্জল্য পায়। শীতের ছন্দ আরো জোরদার হয়েছে। শহর থেকে শহরতলি সেই ছন্দে সামিল হয়েছে। সেই ছন্দের সাথে তাল মিলিয়ে, আমরা পৌঁছে গিয়েছিলাম পুরুলিয়া। উদ্দেশ্য ? সেই সমস্ত মানুষের সংস্পর্শে কিছু মুহূর্ত ভাগ করে নেওয়া। তাঁদের জীবনের কিছু অধ্যায়ের, কিছু না-পাওয়াকে কাছ থেকে ছুঁয়ে দেখা।
এই উদ্দেশ্য নিয়েই অংকুরের পথচলা আরম্ভ হয়েছিল এবং সেই পথ কাঁধে কাঁধ রেখেই আমরা অতিক্রম করেছি। আগামীদিনেও পারবো।
কবি সুকান্তর কথা ধার করে বলা যায়,
"হে সূর্য
তুমি আমাদের উত্তাপ দিও
শুনেছি, তুমি এক জ্বলন্ত অগ্নিপিন্ড,
তোমার কাছে উত্তাপ পেয়ে পেয়ে
একদিন হয়তো আমরা প্রত্যেকেই এক একটা জ্বলন্ত অগ্নিপিণ্ডে
পরিণত হব!
তারপর সেই উত্তাপে যখন পুড়বে আমাদের জড়তা,
তখন হয়তো গরম কাপড়ে ঢেকে দিতে পারবো
রাস্তার ধারের ঐ উলঙ্গ ছেলেটাকে।
আজ কিন্তু আমরা তোমার অকৃপণ উত্তাপের প্রার্থী।।"


































Comments